হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

তেল বিক্রির হিসাব সংরক্ষণে অসংগতি এবং দোকানের ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় পটুয়াখালীর চৌরাস্তা এলাকায় ‘মৃধা ট্রেডার্স’ নামের একটি তেলের দোকানে অভিযান চালিয়ে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে দোকানটি বন্ধ ছিল। ভেতরে বিভিন্ন ড্রামে অকটেন, ডিজেল ও পেট্রল মজুত রাখা ছিল। তবে বিক্রির হিসাবের সঙ্গে মজুতের মিল না থাকায় অনিয়ম ধরা পড়ে।

অভিযান শেষে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, সঠিকভাবে তেলের হিসাব সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্সে ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ধারায় ৬ হাজার টাকা এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, এর আগেও একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছিল। পুনরায় একই ধরনের অপরাধ করায় প্রশাসন এ ব্যবস্থা নিয়েছে।

দশমিনায় প্রাথমিক প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় ফি আদায়ের অভিযোগ

পবিপ্রবিতে হামলা: বিএনপি ও সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

হানি ট্র্যাপে ফেলে প্রতারণার অভিযোগ, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

পবিপ্রবি: শিক্ষকদের ওপর হামলায় জড়িতরা এমপির অনুসারী

পবিপ্রবিতে শিক্ষকদের শাটডাউনে ডিফেন্স বন্ধ হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা, একাডেমিক ভবনে তালা

পবিপ্রবিতে বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষক-কর্মকর্তাদের

এআই দিয়ে আপত্তিকর ছবি তৈরি করে চাঁদা আদায়, গ্রেপ্তার ১

স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৪ ছাত্রী, ৩২ ঘণ্টা পরও মেলেনি সন্ধান

পবিপ্রবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা: অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত

পবিপ্রবিতে হামলা: যুবদলের দুই নেতা বহিষ্কার