হোম > সারা দেশ > পটুয়াখালী

দুমকিতে গাছ পড়ে বসতঘর বিধ্বস্ত, মাথা গোঁজার ঠাঁই নেই বৃদ্ধার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে গভীর রাতে ঘরের ওপর বড় রেইনট্রি গাছ পড়ে এক বিধবা বৃদ্ধার বসত ঘর বিধ্বস্ত হয়ে গেছে। ছেলে মেয়ে কেউ খোঁজ খবর না নেওয়ায় এখন মাথা গোঁজার ঠাঁই নেই তাঁর। গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। 

জানা যায়, অসহায় বিধবা বৃদ্ধা লুৎফা বেগম (৭০) উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জলিশা গ্রামের মৃত সৈয়দ নুরুজ্জামানের স্ত্রী। তাঁর এক ছেলে ঢাকায় দিনমজুরের কাজ করেন। আর মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় বৃদ্ধা একাই স্বামীর ভিটাতে একটি ঝুপড়ি ঘরে বসবাস করে আসছিলেন। 

অসহায় বৃদ্ধা লুৎফা বেগম জানান,  আপাতত এক প্রতিবেশীর ঘরে আশ্রয় নিয়েছেন তিনি। এখন এই বৃষ্টি বাদলের দিনে থাকার কোনো জায়গা নেই তাঁর। 

ওই ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ বাদল হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি ও বিষয়টি চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছি। আশা করি একটা ব্যবস্থা হবে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, ‘আমি উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত থেকে বিধবা অতিবৃদ্ধ অসহায় মহিলাকে তাঁর ঘরটি মেরামতের জন্য নগদ  ১০ হাজার টাকা দিয়ে দিচ্ছি।’

বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতি চাই: প্রতিমন্ত্রী নুরুল হক নূর

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক: নুরুল হক নূর

স্বামী-সহকর্মীদের সঙ্গে কুয়াকাটায়, ইজিবাইক উল্টে প্রাণ গেল চিকিৎসকের

হারানো স্বজনদের স্মরণে শ্মশান দীপালি উৎসব

পুকুরে পানি সেচতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের

নিখোঁজ কিশোরীর লাশ মিলল ডোবায়, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা

২০০ শিক্ষার্থীর পাঠদান চলছে দুজন শিক্ষকে

বাউফলে স্যানিটারি কার্যালয়ের বেহাল দশা, মিলছে না সেবা

ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার