হোম > সারা দেশ > পাবনা

পাবনায় পদ্মা নদীতে নৌকাডুবি, স্বামীসহ ইবি শিক্ষার্থীর মৃত্যু

ইবি প্রতিনিধি 

সুজানগরে পদ্মা নদী থেকে ইবি শিক্ষার্থী ও তাঁর স্বামীর লাশ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

পাবনার সুজানগরে পদ্মা নদীতে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী ও তাঁর স্বামী। ১৬ ঘণ্টা পর আজ শনিবার তাঁদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল ও নৌ পুলিশ। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাতবারিয়া ঘাটে নৌকাডুবিতে নিখোঁজ হন এই দম্পতি।

ভুক্তভোগীর নাম মাসুদা মাহজাবিন মৌ। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী এবং জেলার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজারের ব্যবসায়ী মানিকুজ্জামান মানিকের মেয়ে। অপর দিকে তাঁর স্বামী হৃদয় সদর উপজেলার কোলচরি গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে।

সুজানগরে পদ্মা নদী থেকে ইবি শিক্ষার্থী ও তাঁর স্বামীর লাশ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি মো. খাইরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নদীতে নৌকাডুবিতে স্বামীসহ আমাদের শিক্ষার্থীর প্রাণ হারানোর ঘটনাটি আমরা জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ ও ডুবুরি দল। বিভাগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

সাঁথিয়ায় মসজিদে সংঘর্ষ: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিরুদ্ধে এমপি মোমেনের অভিযোগ

এমপির ইমামতিকে কেন্দ্র করে মসজিদে বিএনপি-জামায়াত সমর্থকদের হাতাহাতি

চলনবিল অঞ্চলে ভালো ফলন, ভালো দামে ফিরতে পারে পাটের সুদিন

পাবনার আটঘরিয়া: অর্ধকোটি টাকার সৌর সেচ চালুর আগেই অচল

চুরির অপবাদে মাদ্রাসাছাত্রকে বেত-লোহার রড দিয়ে দফায় দফায় মারধর, শিক্ষক কারাগারে

অনুকূল ঠাকুরের জন্মস্থানের জমি হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমকে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা

ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই ট্রাক ছিনতাই

পাবিপ্রবির ফার্মেসি বিভাগে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একজন

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার