হোম > সারা দেশ > পাবনা

পাবনায় আবাসিক হোটেল থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি

ঘটনা তদন্ত করছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

পাবনা শহরের একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাতনামা এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে হোটেলের মালিক ও কর্মচারীরা পালিয়েছেন।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের আওরঙ্গজেব রোডে লাকি বোর্ডিং নামের আবাসিক হোটেলের একটি কক্ষে ওই নারীর মরদেহ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেলের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে এক নারীর গলাকাটা মরদেহ দেখতে পায়।

পুলিশ জানায়, নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তাঁর বয়স ২৫ থেকে ৩০ বছর। মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দেখে ধারণা করা হচ্ছে, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঘটনার পর থেকে হোটেলটির মালিক ও কর্মচারীদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। হোটেলটি বন্ধ অবস্থায় রয়েছে। এতে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। মরদেহ হোটেলেই রাখা হয়েছে। সিরাজগঞ্জ থেকে ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর তদন্ত শুরু হবে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।’

চলনবিলাঞ্চলে বোরো ধান কাটা শুরু, বাম্পার ফলন

দুদকের মামলায় শাহজাদপুরের পিআইও গ্রেপ্তার

পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা

রূপপুরে জিম করার সময় অসুস্থ রুশ নাগরিকের হাসপাতালে মৃত্যু

ঈশ্বরদীতে লেভেল ক্রসিংয়ে মালবাহী ট্রাককে সান্টিং ট্রেনের ধাক্কা, তদন্ত কমিটি গঠন

দুদকের ৬ মামলায় কারাগারে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক তন্ময়

চাটমোহরে জলাশয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ভেজাল দুধ তৈরির অপরাধে ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

পদ্মা নদীতে নৌ পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি, ৫ পুলিশসহ আহত ৬