হোম > সারা দেশ > পাবনা

পাবনায় নতুন পুলিশ সুপার আবু আশ্রাফের দায়িত্ব গ্রহণ

পাবনা প্রতিনিধি

বিদায়ী পুলিশ সুপার ছুফি উল্লাহর (বামে) কাছ থেকে দায়িত্ব গ্রহণ করছেন নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ। বৃহস্পতিবার সকালে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে। ছবি: আজকের পত্রিকা

পাবনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু আশ্রাফ। একই দিন বিদায়ী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন আবু আশ্রাফ।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আগে জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের সঙ্গে মতবিনিময় করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ রাশিদুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বদলিজনিত বিদায় উপলক্ষে পাবনা পুলিশ লাইন্সের শহীদ আব্দুল জলিল মিলনায়তনে বিদায়ী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফ বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

১৫ আগস্টের মধ্যেই চালু হবে পাবনা-ঢাকা ট্রেন: হাবিবুর রহমান হাবিব

সিঁদ কেটে ঘরে ঢুকল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকার লাশ

কুকুরের কামড়ে আহত ১১, চোখ উপড়ে গেল শিশুর

এক উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

পাবনায় বিএনপি-জামায়াত উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

সাঁথিয়ায় মসজিদের ঘটনায় সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ বানোয়াট: বিএনপি

পাবনায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

পাবনা পৌরসভা: পরিত্যক্ত ভবনে দাপ্তরিক সেবা, দুর্ঘটনার আশঙ্কা

সাঁথিয়ায় মসজিদে সংঘর্ষ: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিরুদ্ধে এমপি মোমেনের অভিযোগ

এমপির ইমামতিকে কেন্দ্র করে মসজিদে বিএনপি-জামায়াত সমর্থকদের হাতাহাতি