হোম > সারা দেশ > পাবনা

সিঁদ কেটে ঘরে ঢুকল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকার লাশ

পাবনা প্রতিনিধি

পুলিশমরদেহ উদ্ধারের পর এলাকাবাসীর ভীড়। আজ দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বারইপাড়া গ্রামে। ছবি: আজকের পত্রিকা

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে গীতা রানী (৪৫) নামে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে থাকা টয়লেটের ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গীতা রানী উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গীতা রানী বাড়িতে একাই থাকতেন। তার স্বামী ঢাকায় থাকেন। স্থানীয়দের ধারণা, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। এ সময় গীতা রানী বিষয়টি টের পেয়ে বাধা দিলে দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে হত্যা করে মরদেহ বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে ফেলে রাখা হয় বলে স্থানীয়দের ধারণা।

বৃহস্পতিবার সকালে তাকে খুঁজতে গিয়ে স্থানীয়রা টয়লেটের ট্যাংকিতে মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি নাজমুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার, অপহরণকারী চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

পাবনায় নতুন পুলিশ সুপার আবু আশ্রাফের দায়িত্ব গ্রহণ

১৫ আগস্টের মধ্যেই চালু হবে পাবনা-ঢাকা ট্রেন: হাবিবুর রহমান হাবিব

কুকুরের কামড়ে আহত ১১, চোখ উপড়ে গেল শিশুর

এক উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

পাবনায় বিএনপি-জামায়াত উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

সাঁথিয়ায় মসজিদের ঘটনায় সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ বানোয়াট: বিএনপি

পাবনায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

পাবনা পৌরসভা: পরিত্যক্ত ভবনে দাপ্তরিক সেবা, দুর্ঘটনার আশঙ্কা

সাঁথিয়ায় মসজিদে সংঘর্ষ: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিরুদ্ধে এমপি মোমেনের অভিযোগ