হোম > সারা দেশ > পাবনা

পাবনায় চাচাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ 

পাবনা প্রতিনিধি

পাবনার আমিনপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আজ শুক্রবার দুপুরে বেড়া উপজেলার আমিনপুর থানার শীতলপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মালু শেখ (৪২) বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের শীতলপুর গ্রামের ভুলাই শেখের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মালু শেখ ও তাঁর ভাই জালাল শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মালু শেখের বাড়িতে ভাতিজা আরিফের (২৩) সঙ্গে কথা-কাটাকাটি হয়। 

একপর্যায়ে ভাতিজা আরিফ চাচা মালু শেখকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 
 
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, খবর পাওয়ার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। 

ঘটনার পর থেকে ভাতিজা আরিফ ও তাঁর পরিবারের লোকজন পালাতক রয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

সাঁথিয়ায় মসজিদে সংঘর্ষ: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিরুদ্ধে এমপি মোমেনের অভিযোগ

এমপির ইমামতিকে কেন্দ্র করে মসজিদে বিএনপি-জামায়াত সমর্থকদের হাতাহাতি

চলনবিল অঞ্চলে ভালো ফলন, ভালো দামে ফিরতে পারে পাটের সুদিন

পাবনার আটঘরিয়া: অর্ধকোটি টাকার সৌর সেচ চালুর আগেই অচল

চুরির অপবাদে মাদ্রাসাছাত্রকে বেত-লোহার রড দিয়ে দফায় দফায় মারধর, শিক্ষক কারাগারে

অনুকূল ঠাকুরের জন্মস্থানের জমি হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমকে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা

ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই ট্রাক ছিনতাই

পাবিপ্রবির ফার্মেসি বিভাগে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একজন

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার