হোম > সারা দেশ > পাবনা

মাদকসংশ্লিষ্টতায় যুবদল নেতা আটক, থানা ঘেরাও নেতা-কর্মীদের

পাবনা প্রতিনিধি

যুবদল নেতা-কর্মীদের থানা ঘেরাও। ছবি: সংগৃহীত

মাদকসংশ্লিষ্টতার অভিযোগে শফিউল আলম বাবু (৪২) নামের এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে থানা ঘেরাও করে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন দলীয় নেতা-কর্মীরা। তবে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে আটক নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎আজ সোমবার বিকেলে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রোববার (১২ জুলাই) সন্ধ্যার পর উপজেলা গেটের একটি দোকান থেকে যুবদল নেতা বাবুকে আটক করা হয়।

‎আটক শফিউল আলম বাবু সুজানগর পৌরসভার চরমানিকদী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন। এ ছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

‎পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে উপজেলা গেটসংলগ্ন একটি দোকান থেকে তাঁকে আটক করা হয়। আটকের খবর ছড়িয়ে পড়লে থানা ঘেরাও করে রাত ৯টা পর্যন্ত বিক্ষোভ ও তাঁকে মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেন দলীয় নেতা-কর্মীরা।

‎পুলিশ সূত্রে আরও জানা গেছে, বিক্ষোভকারীদের সামনে আটক ব্যক্তির ডোপ টেস্ট করার উদ্যোগ নেওয়া হলে পরিবারের সদস্যরা এতে অস্বীকৃতি জানান। পরে পরিস্থিতি বেগতিক দেখে বিক্ষোভকারী নেতা-কর্মীরা থানা এলাকা ছেড়ে চলে যান। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শফিউল আলম বাবুকে আদালতে পাঠানো হয়।

‎এ বিষয়ে আটক যুবদল নেতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে কারও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মাদকসংশ্লিষ্টতা থাকার অভিযোগে শফিউল আলম বাবুকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ডোপ টেস্ট শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, ‘কোনো ব্যক্তির অপকর্মের দায় যুবদল নেবে না। আমরা নিজেরাই মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছি। কেউ যদি মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকে, তাহলে পুলিশ তার গতিতে চলবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা পুলিশকে সহযোগিতা করব।’

একতা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত: ৬ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

ক্ষমা না চাইলে তুষার ও সারজিসকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে: জেলা বিএনপি

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা, সালিসে ২০ জুতাপেটা

এমপি শিমুল বিশ্বাসকে ‘কটূক্তি’, এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা

দেশের স্বার্থে দল নয়, জনগণের পক্ষে দাঁড়ান: প্রশাসনের প্রতি সারজিসের আহ্বান

সমাজসেবা কার্যালয়: সরকারি অনুদানের টাকা হাতিয়ে নেন পিয়ন

পাবনায় অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র-গুলিসহ আটক ৪

ঈশ্বরদীতে অস্ত্র-গুলিসহ আটক ৭

ঈশ্বরদীতে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় সড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ