হোম > সারা দেশ > পাবনা

পাবনায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রতীকী ছবি

পাবনার পূর্ব বনগ্রামে সাবেক স্বামী বাপ্পির ছুরিকাঘাতে বৈশাখী নামে এক নারী মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পুষ্পপাড়া পূর্ব বনগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৈশাখী (২৬) একই গ্রামের আকরাম সরদারের মেয়ে। বাপ্পি পাবনা সদর থানাধীন মন্দিরপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে। ঘটনার পর তিনি পালিয়ে যান।

আতাইকুলা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পাবনার আতাইকুলা থানাধীন পূর্ব বনগ্রামে মাসখানেক আগে ডিভোর্স হওয়া বৈশাখী বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

গতকাল শুক্রবার বিকেলে বাচ্চাকে নিতে ওই বাড়িতে আসেন সাবেক স্বামী বাপ্পি। এ সময় স্ট্যাম্প নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বৈশাখীকে বুকে ও পিঠে চাকু দিয়ে আঘাত করেন। এতে বৈশাখীর প্রচণ্ড রক্তক্ষরণ হয়। পরে স্বজনেরা তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাংলাদেশ কৃষির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে থাকলেও সবকিছুতে হয়নি: বাণিজ্যমন্ত্রী

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, হাত-পা বেঁধে বস্তাবন্দী লাশ ফেলা হয় নদীতে

রূপপুর গ্রিনসিটিতে ২৫ দিনে দুই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পাবনার ভাঙ্গুড়া: পাট ক্রয় কেন্দ্র প্রভাবশালীর দখলে

পাবনার ঈশ্বরদী: লিচুর সরবরাহ বাড়লেও ক্রেতা কম

ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার এক ব্যক্তি

ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার ৩

পাবনায় জামায়াত নেতাকে কুপিয়ে জখম, থানায় গিয়ে বিক্ষোভ করলেন এমপি

আদালতের এজলাসে এক আসামিকে আরেক আসামির মাদক সরবরাহ, ২ জনের কারাদণ্ড