হোম > সারা দেশ > পাবনা

পাবনায় কবরস্থান থেকে ১৫ কঙ্কাল উধাও

পাবনা প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে কবরস্থানের ১৫টি কঙ্কালের হদিস মিলছে না। আজ মঙ্গলবার সকালে আমিনপুর থানার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা নজরে আসে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে। 

সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই কবরস্থানে মানুষ ভিড় করতে থাকে। একপর্যায়ে তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারে দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। 

লাশ চুরি হয়েছে এমন এক ব্যক্তির স্বজন মাসুদ রানা বলেন, ‘এটা ভাবতেই অবাক লাগছে। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি, পুলিশ দ্রুত এ ঘটনা উদ্‌ঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।’ 

আরেক স্বজন জাহিদ হাসান বলেন, ‘এত দিন আমরা দেখে আসছি আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি মরে গেলে মানুষের লাশেরও নিরাপত্তা নেই।’ 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ কঙ্কালের হদিস না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কবর থেকে কঙ্কালগুলো উধাও হয়েছে। এক রাতে নয়, বিভিন্ন সময়ে এগুলো উধাও হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

ওসি আরও বলেন, ‘কঙ্কালগুলো চুরি হয়েছে কি না, নিশ্চিত করে বলা যাচ্ছে না। আজকে সকালে স্বজনেরা কবরস্থানে দোয়া করতে গেলে সেখানে কবরগুলো খোঁড়া দেখতে পান। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

সালিসের অঙ্গীকার রক্ষা না করায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

হাসপাতালে বিশ্রামাগার নেই, ভোগান্তিতে স্বজনেরা

‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’—অসুস্থ মায়ের আকুতি, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে

পিকনিকের কথা বলে ডেকে র‍্যাগিং, পাবিপ্রবির ছাত্রী হাসপাতালে