হোম > সারা দেশ > পাবনা

খুনের চার দিন পর হত্যা মামলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি. 

ইমরান হোসেন সোহাগ। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখার সদস্যসচিব ইমরান হোসেন সোহাগ (২৭) খুনের ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের চার দিন পর আজ সোমবার (৬ এপ্রিল) ঈশ্বরদী থানায় মামলাটি রেকর্ড করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, এ মামলার বাদী হয়েছেন সোহাগের বাবা শহরের সাঁড়া গোপালপুর এলাকার বাসিন্দা মো. ইমানুল প্রামাণিক। গতকাল রোববার রাতে তিনি মামলা করার জন্য থানায় আসেন এবং আজ মামলাটি থানায় নথিভুক্ত করা হয়। মামলার এজাহারে সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে বাদীর লিখিত এজাহারে জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁর ছেলে সোহাগকে গুলি করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেছেন।

ওসি আরও জানান, আলোচিত মামলাটি নিয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি, পাবনার জেলা পুলিশসহ পুলিশ বিভাগ গুরুত্বের সঙ্গে তৎপরতা চালাচ্ছে।

ঈশ্বরদী শহরের সাঁড়া গোপালপুর এলাকায় গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে এক সহযোগীর সঙ্গে বসে গল্প করার সময় হেলমেট পরিহিত একদল দুর্বৃত্তের গুলিতে ঘটনাস্থলে নিহত হন জিয়া সাইবার ফোর্সের সদস্যসচিব ও ছাত্রদলের সদস্য ইমরান হোসেন সোহাগ।

ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত

সাঁথিয়ায় পশুর হাট ইজারা নিয়ে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

বনশ্রীতে মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় পাবনা থেকে গ্রেপ্তার ১

পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই কলেজশিক্ষার্থী উদ্ধার

পাখিবন্ধু আকাশকলি দাসের পাখির অভয়াশ্রম সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

৪০ মণের বাহারাম বাদশা খায় কলা-আপেল

লুঙ্গি-গেঞ্জি গামছা আর মাথায় হেলমেট পরে শেষ ক্লাস উদ্‌যাপন

পাবিপ্রবিকে সুশিক্ষা, গবেষণার হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় নতুন উপাচার্যের

পাবনা: গাছে গাছে লিচুর থোকা

ঈশ্বরদীতে অর্ধশত ছাত্রীর অসুস্থতার ঘটনায় তদন্ত কমিটি গঠন