হোম > সারা দেশ > পাবনা

পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা

পাবনা প্রতিনিধি

পাবনা প্রেসক্লাবের বর্ণাঢ্য শোভাযাত্রা। আজ শনিবার বেলা ১১টায় পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে। ছবি: সংগৃহীত

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। আজ শনিবার (২ মে) বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে প্রথমে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্মানিত জীবন সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

এ সময় পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ খন্দকারসহ সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান উদ্বোধনের পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাদ্য বাজিয়ে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রাটি পাবনা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ ছাড়া বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রীতি সম্মিলন। এতে প্রধান অতিথি থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।

এর আগে গতকাল শুক্রবার কেক কাটার মধ্য দিয়ে পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে তিন দিনের বর্ণাঢ্য আয়োজন শুরু হয়। সমাপনী দিন রোববার (৩ মে) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে সদস্যদের পরিবারের মিলনমেলা, র‍্যাফল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

১৯৬১ সালের ১ মে পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠা লাভ করে। যাত্রার শুরু থেকে পাবনা প্রেসক্লাব শতভাগ পেশাদারত্ব এবং মর্যাদার প্রতিষ্ঠান হিসেবে সব মহলে আস্থা অর্জন করেছে। এই দীর্ঘ সময়ে পাবনা প্রেসক্লাবে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরা সদস্য হিসেবে যুক্ত হন।

রূপপুরের গ্রিন সিটি ব্যায়ামাগারের পাশ থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

ঈশ্বরদীতে লেভেল ক্রসিংয়ে মালবাহী ট্রাককে সান্টিং ট্রেনের ধাক্কা, তদন্ত কমিটি গঠন

দুদকের ৬ মামলায় কারাগারে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক তন্ময়

চাটমোহরে জলাশয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ভেজাল দুধ তৈরির অপরাধে ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

পদ্মা নদীতে নৌ পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি, ৫ পুলিশসহ আহত ৬

পাবনায় ম্যানহোলে মিলল মানুষের মাথার খুলি-বুকের পাঁজরের কঙ্কাল

পাবনায় বিদেশি অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

পাবনায় ঘন ঘন লোডশেডিং, ভোগান্তি