হোম > সারা দেশ > পাবনা

শিগগির ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে: ভারতীয় সহকারী হাইকমিশনার

পাবনা প্রতিনিধি

রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমারকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। ছবি : আজকের পত্রিকা

শিগগির ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে পাবনার হিমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় ভারতীয় ভিসা পাওয়ার জন্য অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বান জানিয়ে সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, সরকারনির্ধারিত টাকা ছাড়া ভিসার জন্য কাউকে অতিরিক্ত টাকা দেবেন না। আপনারা নিজেরা ফরম পূরণ করে নিজেরাই টাকা জমা দেবেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন।

শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাশের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন। এ সময় সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্রী বিকাশ চন্দ্র, শ্রী হিরণ্ময় ঘোষ, শ্রী সুদেব কুমার, শ্রী বলাই চন্দ্র সাহা, শ্রী চিত্তরঞ্জন দাশসহ বিভিন্ন নেতা, সাংবাদিক, আশ্রমকর্মী ও ভক্তরা উপস্থিত ছিলেন।

পরে সৎসঙ্গ আশ্রমের নেতাদের সঙ্গে আশ্রমের বিভিন্ন আঙিনা পরিদর্শন করেন মনোজ কুমার। এরপর তিনি পাবনা শহরের কালাচাঁদপাড়া শ্রীশ্রী মহাদেব মন্দির (শিববাড়ী) পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির সভাপতি সুদর্শন তালুকদার সহকারী হাইকমিশনারকে স্বাগত জানান।

চার দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ৪ দিনের সফরে পাবনায় যাচ্ছেন

পাবনায় নিষিদ্ধ চরমপন্থীদের পোস্টার অপসারণ করেছে পুলিশ

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ১ জনের মৃত্যু, আটক ১২

পাবনায় নিখোঁজ যুবকের লাশ মিলল নদে

ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-গুলিবর্ষণ-অগ্নিসংযোগ, পুলিশসহ আহত অন্তত ২০

পাবনায় আধিপত্য বিস্তারে সংঘর্ষ-গুলি, নারী নিহতসহ আহত ১০

সন্ধ্যায় ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ চালক, সকালে মিলল গলাকাটা লাশ

শিকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে: প্রতিমন্ত্রী পুতুল

ধোঁয়া-ছাইয়ে অতিষ্ঠ এলাকাবাসী