হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে ডিলারের গুদাম ভেঙে সার লুটের অভিযোগ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে ডিলারের গুদাম ভেঙে প্রায় ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নে সরকারি সার বিতরণের সময় বিশৃঙ্খলার জেরে ডিলারের গুদাম ভেঙে প্রায় ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে ডিলার প্রদীপ কুমারের পয়েন্টে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১ হাজার ১৮১ বস্তা সারের মধ্যে আজ সকাল পর্যন্ত ১৭১ বস্তা বিতরণ করা হয়। পরে লাইনে দাঁড়ানো নিয়ে অসন্তোষের একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন গুদাম ভেঙে ৬১১ বস্তা সার নিয়ে যায়। বাকি ৩৯৯ বস্তা সার গুদামে মজুত রয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাইকিং করে সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ বলেন, ‘আমি বিশ্বাস করি, কৃষকেরা এ কাজ করতে পারেন না। এখানে অন্য কোনো বিষয় থাকতে পারে। সেগুলো তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, জেলায় সারের কোনো সংকট নেই। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার সংলাপ অনুষ্ঠিত

টেন্ডারে অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে মিথ্যা অভিযোগ তুলেছেন স্বাস্থ্য কর্মকর্তা: যুবদল নেতা পিন্টু

হাসপাতালের টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, কর্মস্থলে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা

সাঁথিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

পাবনায় জোড়া খুন, সন্দেহভাজন একজন গ্রেপ্তার

রোগী নিয়ে হাসপাতালে ঢুকতেই দালালের ফাঁদ, ৪ জনকে কারাদণ্ড

পাবনায় জোড়া খুন: দুই দিন পর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের একসঙ্গে জানাজা, একই গোরস্থানে দাফন

পাবনায় বজ্রপাতে হতাহত পরিবারগুলোকে আর্থিক অনুদান দিল প্রশাসন

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান