হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে অস্ত্র-গুলিসহ আটক ৭

পাবনা প্রতিনিধি

আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজার থেকে তাঁদের আটক করা হয়।

আজ রোববার (৫ জুলাই) বিকেলে পাবনার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

আটক ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার নিয়ামতপুর পূর্বপাড়া গ্রামের ইকবাল হোসেন ইমন (৩১), একই উপজেলার রতনপুর ভবানীপুর গ্রামের নাজমুল হাসান (৩০), ঈশ্বরদী উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের সজীব মণ্ডল (২৭), একই উপজেলার চরসলিমপুর গ্রামের তুষার ইমরান (৩৩), আওতাপাড়া গ্রামের জনি ইসলাম (৩০), একই গ্রামের রতন ইসলাম (১৯) ও সাজাদুর রহমান (২১)।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজার এনসিডিপি গোয়ার্স মার্কেটে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানের সময় মার্কেটের ভেতরে অবস্থানরত সাতজন ব্যক্তি পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়।

পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলে থাকা একটি চৌকির নিচ থেকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ম্যাগাজিনে লোড করা পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানান, তাঁরা ঘটনাস্থলে একত্র হয়েছিলেন এবং জব্দ করা আগ্নেয়াস্ত্রটি ইকবাল হোসেন ইমনের কাছে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সুযোগ না পেয়ে অস্ত্রটি চৌকির নিচে রেখে দেন। তাঁরা অস্ত্রটির বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। আজ বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঈশ্বরদীতে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় সড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মখলেসুর রহমানের মৃত্যু

যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিল পুলিশ

মোটরসাইকেল বেচতে নিজেই চালিয়ে নিয়ে যাচ্ছিল কিশোর, বাসের ধাক্কায় মৃত্যু

পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ

বরখাস্তের পরও স্কুল চালাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঈশ্বরদীতে নারী শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক চক্রের ২ সদস্য আটক

ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমের টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার ১