হোম > সারা দেশ > পাবনা

পাবনায় ভারতীয় চিনিবোঝাই ১২টি ট্রাক জব্দ, আটক ২৩

পাবনা প্রতিনিধি

পাবনার বেড়ায় ভারতীয় চিনিবোঝাই ১২টি ট্রাক জব্দ করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ট্রাকগুলোর চালক ও তাঁদের সহকারীসহ ২৩ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাজীরহাট ফেরিঘাট এলাকা থেকে চিনিবোঝাই ট্রাকসহ তাঁদের আটক করা হয়।

পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভারতীয় চিনিবোঝাই ট্রাকগুলো আরিচা পার হয়ে পাবনার কাজীরহাট ঘাটে এলে ডিবি পুলিশ আটক করে। এ সময় তারা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর এগুলো জব্দ এবং ২৩ জনকে আটক করা হয়।

এসপি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে। এসব ট্রাকে অন্তত ২৪২ মেট্রিক টন চিনি রয়েছে বলে তিনি জানান।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ভারতীয় চিনিবোঝাই ট্রাকগুলো সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ঢুকে উত্তরবঙ্গে যাচ্ছিল। মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট ঘাট হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে এসব চিনি সরবরাহ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকে কাজীরহাট ঘাটে অবস্থান নিয়েছিল জেলা গোয়েন্দা পুলিশ।

সাঁথিয়ায় মসজিদে সংঘর্ষ: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিরুদ্ধে এমপি মোমেনের অভিযোগ

এমপির ইমামতিকে কেন্দ্র করে মসজিদে বিএনপি-জামায়াত সমর্থকদের হাতাহাতি

চলনবিল অঞ্চলে ভালো ফলন, ভালো দামে ফিরতে পারে পাটের সুদিন

পাবনার আটঘরিয়া: অর্ধকোটি টাকার সৌর সেচ চালুর আগেই অচল

চুরির অপবাদে মাদ্রাসাছাত্রকে বেত-লোহার রড দিয়ে দফায় দফায় মারধর, শিক্ষক কারাগারে

অনুকূল ঠাকুরের জন্মস্থানের জমি হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমকে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা

ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই ট্রাক ছিনতাই

পাবিপ্রবির ফার্মেসি বিভাগে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একজন

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার