হোম > সারা দেশ > পাবনা

পাবনায় অস্ত্র-গুলিসহ চার ‘অস্ত্র ব্যবসায়ী’ গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

গ্রেপ্তার চারজন। ছবি: সংগৃহীত

পাবনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি অভিযানে চারটি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার ও ১২ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র বিক্রির ৩০ হাজার টাকাও জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আনসার শেখের ছেলে আলাল শেখ (৫২), আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের হাশেম কাজীর ছেলে জনি কাজী (২৮), ঢালারচর রামনারায়ণপুর গ্রামের মৃত ঝরু মণ্ডলের ছেলে জলিল মণ্ডল (২৮) এবং মিরপুর গ্রামের জসিম মণ্ডলের ছেলে বাবলু মণ্ডল (২৬)।

পুলিশের দাবি, গ্রেপ্তার চারজনই অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ইবনে মিজান জানান, গতকাল বুধবার দিবাগত রাতে সদর উপজেলার চরঘোষপুর এলাকায় অভিযান চালিয়ে আলাল শেখ ও জনি কাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি ও অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর ও সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে জলিল মণ্ডল ও বাবলু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুটি তাজা কার্তুজ জব্দ করা হয়।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পাবনা সদর ও আমিনপুর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

চাটমোহরে অবৈধভাবে মজুদ ১১৪ বস্তা সার জব্দ

বাবাই পৃথিবী আড়াই বছরের শিশু সানির

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত

মায়ের গলা কেটে পাশের বাড়িতে লুকিয়ে ছিল ছেলে

পাবনায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত

মা ইলিশ রক্ষার অভিযানে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ, অর্থদণ্ড

ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের ১৮ নতুন কোচ পৌঁছাল দর্শনায়

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩