হোম > সারা দেশ > পাবনা

পাবনায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত

পাবনা প্রতিনিধি

প্রতীকী ছবি

পাবনা শহরের সিংগা বাইপাস এলাকায় ডাম্প ট্রাকের চাপায় আবুল কালাম আজাদ (৫০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা-পাবনা-রাজশাহী বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার ডা. তোয়াজ উদ্দিনের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে সিংগা বাজার এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আজাদ। পথে সিংগা বাইপাস এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ডাম্প ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। তবে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

মা ইলিশ রক্ষার অভিযানে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ, অর্থদণ্ড

ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের ১৮ নতুন কোচ পৌঁছাল দর্শনায়

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

সালিসের অঙ্গীকার রক্ষা না করায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

হাসপাতালে বিশ্রামাগার নেই, ভোগান্তিতে স্বজনেরা