হোম > সারা দেশ > পাবনা

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রতীকী ছবি

পাবনায় মদ পানে সুমন সরকার (৩৫) ও মামুন হোসেন (৩২) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

মৃত যুবকেরা হলেন পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে সুমন সরকার এবং রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন হোসেন (৩২)। তাঁরা বাদ্যযন্ত্রশিল্পী হিসেবে পরিচিত।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে তাঁরা উভয়ে একটি অনুষ্ঠান শেষে মদ পান করেন। এর পর থেকে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। গতকাল রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় তাঁদের। তবে তাঁদের পরিবার থেকে মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দিতে বা কথা বলতে রাজি হয়নি। ঘটনার পর থানায় অভিযোগও করেননি পরিবারের সদস্যরা।

পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন জানান, মৃত্যুর আগে তাঁদের একজনকে রাত ১২টা এবং অপরজনকে রাত ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। একজন হাসপাতালে মারা গেলে তাঁকে তাঁর স্বজনেরা নিয়ে চলে যান। আরেকজন রাজশাহী নেওয়ার পথে মারা গেছেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাঁদের মৃত্যুর কারণ মদপান উল্লেখ করা হয়েছে। কোথা থেকে, কীভাবে, কী মদ পান করে তাঁরা মারা গেলেন, এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ওসি আরও জানান, ‌একজনের মরদেহ সৎকার করেছেন পরিবারের সদস্যরা। অপরজনের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখনো মৃত্যুর বিষয়ে কোনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঈশ্বরদীতে হঠাৎ অসুস্থ অর্ধশত স্কুলছাত্রী

পাবনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং সম্পন্ন

পাবনায় চেয়ারম্যানের সমর্থক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

পাবনায় আবাসিক হোটেল থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

চলনবিলাঞ্চলে বোরো ধান কাটা শুরু, বাম্পার ফলন

দুদকের মামলায় শাহজাদপুরের পিআইও গ্রেপ্তার

পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা

রূপপুরে জিম করার সময় অসুস্থ রুশ নাগরিকের হাসপাতালে মৃত্যু