হোম > সারা দেশ > পাবনা

পাবনায় লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেসের বগি উদ্ধার, সাড়ে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

পাবনা প্রতিনিধি

বগি উদ্ধারের পর আজ সকাল সাড়ে ৯টার দিকে চাটমোহর স্টেশনে অপেক্ষমাণ বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

পাবনার ভাঙ্গুড়া স্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। ভাঙ্গুড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বগি উদ্ধারের পর আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে চাটমোহর স্টেশনে অপেক্ষমাণ বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এরপর সকাল ১০টা ৩০ মিনিটের দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটিও তার গন্তব্য পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা শুরু করে।

এর আগে, আজ সোমবার ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

‎ট্রেনযাত্রীরা জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে রওনা দেয়। পথিমধ্যে ভোর ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ে। এরপর ভাঙ্গুড়া থানা-পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন।

‎এ ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে বগি উদ্ধারকাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।

পাকশী পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় প্রকৌশলী-২ নাজিম কায়সার জানান, উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সাঁথিয়ায় মসজিদে সংঘর্ষ: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিরুদ্ধে এমপি মোমেনের অভিযোগ

এমপির ইমামতিকে কেন্দ্র করে মসজিদে বিএনপি-জামায়াত সমর্থকদের হাতাহাতি

চলনবিল অঞ্চলে ভালো ফলন, ভালো দামে ফিরতে পারে পাটের সুদিন

পাবনার আটঘরিয়া: অর্ধকোটি টাকার সৌর সেচ চালুর আগেই অচল

চুরির অপবাদে মাদ্রাসাছাত্রকে বেত-লোহার রড দিয়ে দফায় দফায় মারধর, শিক্ষক কারাগারে

অনুকূল ঠাকুরের জন্মস্থানের জমি হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমকে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা

ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই ট্রাক ছিনতাই

পাবিপ্রবির ফার্মেসি বিভাগে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একজন

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার