হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে ঝড়ে ঘরবাড়ি লন্ডভন্ড, ক্ষতিগ্রস্ত বহু পরিবার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি 

নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের হাবিবিয়া গ্রামে আজ বৃহস্পতিবার সকালে ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সুবর্ণচরের একটি গ্রামে হঠাৎ ঝড়ে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গাছপালা উপড়ে ও ভেঙে ঘরবাড়ির ওপর পড়ে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাবিবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে আকাশে কালো মেঘ জমে হঠাৎ ঝড় শুরু হয়। এতে এলাকার বেশ কিছু বড় গাছ উপড়ে বসতঘরের ওপর পড়ে। মুহূর্তেই কয়েকটি বসতঘর ভেঙে পড়ে এবং বহু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।

জামাল উদ্দিন নামের ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা বলেন, ‘ঝড়টা এত দ্রুত এসেছিল যে কিছু বুঝে ওঠার আগেই আমার ঘরের ওপর বড় গাছ পড়ে যায়। আমরা কোনোমতে প্রাণ নিয়ে বের হতে পেরেছি।’

সুবর্ণচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সায়মা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে লোক পাঠিয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

ইউএনওর আপত্তিকর ভিডিও ভাইরাল, এআই দিয়ে তৈরির দাবি

মাংস খেতে চাওয়ায় মাকে ‘মারধর’, ছেলের গলায় পানির কলসি ঝুলিয়ে ঘোরানো হলো বাজারে

কোম্পানীগঞ্জে ভিজিএফের ২১ বস্তা চাল উধাও, দিনভর দাঁড়িয়ে ফিরলেন উপকারভোগীরা

ভিকারুননিসার ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এনসিপি-বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতি

সুবর্ণচরে অতিরিক্ত বালুবোঝাই ড্রাম ট্রাকের বিরুদ্ধে অভিযান, আটক ৯

নোয়াখালী খাল থেকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট, ২ ফিলিং স্টেশনকে জরিমানা

নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, পরে মাটিচাপা

পান্তাভাতে সেহরি-ইফতার, চরম কষ্টে বিধবা আয়েশার পরিবার

হাতিয়ায় হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, বিচারের দাবিতে সড়কে অবস্থান