হোম > সারা দেশ > নোয়াখালী

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

নোয়াখালী প্রতিনিধি

সেনবাগ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালান দুদক কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সেনবাগে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক। চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের দেরিতে হাসপাতালে আসাসহ রোগীদের জন্য বরাদ্দ খাবার বিতরণে অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হয়।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চলে। দুদক নোয়াখালীর পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস ও উপসহকারী পরিচালক জাহেদ আলমের নেতৃত্বে দুদকের একটি দল এই অভিযান চালায়।

অভিযান সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দায়িত্বরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ে হাসপাতালে আসেন না। কেউ সকাল ১০টার পর কেউবা আবার দুপুরের পর আসেন। এসব অভিযোগের ভিত্তিতে হাসপাতালটিতে অভিযান চালায় দুদক। অভিযানকালে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের হাসপাতালে দেরিতে আসার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়। একই সঙ্গে হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ করা খাবার বিতরণেও অনিয়ম পাওয়া যায়।

দুদক নোয়াখালীর পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা অনিয়মের তথ্য পেয়েছি। প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানোর পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

পান্তাভাতে সেহরি-ইফতার, চরম কষ্টে বিধবা আয়েশার পরিবার

হাতিয়ায় হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, বিচারের দাবিতে সড়কে অবস্থান

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: এমপি বরকত উল্লাহ বুলু

নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে এসে আ.লীগের ৬ নেতা-কর্মী আটক

তিনজনকে চাপা দিয়ে দোকানে লরি, নিহত ১ ও আহত ৩

মিছিল নিয়ে নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ের তালা খুললেন নেতা-কর্মীরা

হাতিয়ায় ছাত্রদল নেতার ঘরে আগুন

হাতিয়ায় মারামারি হলেও ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

দ্বীপ হাতিয়ার মানুষ আজ ভীত-সন্ত্রস্ত: হান্নান মাসউদ

নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বিএনপি প্রার্থীর