হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

কচ্ছপটি মেঘনা নদীতে ছেড়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীসংলগ্ন একটি খালে জেলের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের কচ্ছপ। কচ্ছপটি দেখতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। গতকাল রোববার রাতে উপজেলার চরকিং ইউনিয়নের আজমার খালে কচ্ছপটি ধরা পড়ে। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কচ্ছপটিকে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

জানা গেছে, জেলে শাহাবুদ্দিন মাঝি গতকাল রাতে আজমার খালে জাল ফেলেন। জাল ওঠানোর সময় তিনি ভারী কিছু আটকে থাকার বিষয়টি বুঝতে পারেন। জাল টেনে নৌকায় তুলতেই দেখা যায়, একটি বড় কচ্ছপ জালে আটকা পড়েছে। রাতভর কচ্ছপটি তিনি নিজের বাড়িতে নিরাপদে রাখেন।

খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ কচ্ছপটি দেখতে খালপাড়ে ভিড় করেন।

জেলে শাহাবুদ্দিন মাঝি বলেন, ‘জাল তুলতে গিয়ে এত ভারী কিছু আগে কখনো পাইনি। এত বড় কচ্ছপ জীবনে প্রথম দেখলাম।’

জেলা বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, কচ্ছপটি নিরাপদে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। তিনি বলেন, বন্য প্রাণী ধরা, সংরক্ষণ কিংবা ক্ষতিসাধন আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধ শিকার ও পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইতালিতে স্ত্রী-সন্তানসহ প্রবাসী খুন: গত বছর নোয়াখালীর বাড়িতে চিঠিতে হুমকি দিয়েছিল ‘লাল বাহিনী’

ইতালিতে খুন বাংলাদেশি পরিবারের বাড়ি নোয়াখালী

নোয়াখালীতে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ দুজনকে আটকে পুলিশে দিলেন স্থানীয়রা

নোয়াখালীতে পিকআপের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

সম্পাদককে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ, বিচার দাবিতে সংবাদ সম্মেলন

চাঁদার দাবিতে বন্ধ করা হলো চলাচলের পথ

নোয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

নোয়াখালী সদর হাসপাতালে ঝটিকা সফরে তত্ত্বাবধায়ক প্রত্যাহার, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতি প্রতিরোধ নিয়ে বিতর্ক প্রতিযোগিতা