হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে ট্রাক-ভ্যান সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ট্রাক-ভ্যান সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪। ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমার উপজেলার নদীয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাটারিচালিত মিথিলাভ্যান চালকও নিহত হন।

নিহতরা হলেন—নদীয়া পাড়ার অলি বর্মন এর ছেলে মিথিলা ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তাঁর দুই ছেলে পিতোসা বর্মন (৮) ও যাদব বর্মন (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত মিথিলাভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালকসহ একই পরিবারের আরও তিনজন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। তাঁদের পরিচয় জানা যায়নি।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

শ্রমিক ইউনিয়নের এক পক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন

যন্ত্রপাতির অভাবে প্ল্যান্টই ‘বর্জ্য’

নীলফামারীতে শিক্ষার্থীদের মিড-ডে মিলে পচা ডিম পেলেন ইউএনও

সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও, পার্কিং চার্জ কমানোর দাবি

নীলফামারীতে পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিক নিহত

ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার শরীর ম্যাসাজের ভিডিও ভাইরাল, শোকজ নোটিশ ও তদন্ত কমিটি গঠন

খুঁটি স্থাপনের সময় বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু

দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে, বিপর্যস্ত জনজীবন

নীলফামারীর সৈয়দপুর: রেলওয়ে হাসপাতালের আধুনিকায়ন স্থবির

নীলফামারীতে জুয়াড়িসহ গ্রেপ্তার ৮