হোম > সারা দেশ > নীলফামারী

পরকীয়ার জেরে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

নীলফামারী প্রতিনিধি

তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। ছবি: সংগৃহীত

নীলফামারীতে মায়ের সঙ্গে পরকীয়ার জেরে মতিউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে জেলা সদরের টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মতিউল ইসলাম ওই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মতিউল ইসলামের সঙ্গে একই এলাকার একরামুল হকের স্ত্রী বানু বেগমের (৩৫) পরকীয়ার সম্পর্ক চলছিল। কিছুদিন আগে মতিউল ইসলাম বানু বেগমকে নিয়ে পালিয়ে যান। পরে তাঁদের ফেরত এনে স্থানীয়ভাবে মীমাংসা করা হয় এবং বানু বেগমকে স্বামী একরামুলের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে বানু বেগমের ছেলে আলামিনের সঙ্গে মতিউল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলামিন ধারালো অস্ত্র দিয়ে মতিউলের গলায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই আলামিন পালিয়ে যায়।

এ বিষয়ে সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ আলামিনের বাবা একরামুল হক, মা বানু বেগম এবং ছোট ভাই আপন ইসলামকে আটক করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে পরকীয়া নিয়ে জের ধরে এ হত্যাকাণ্ড। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৬ শিশু

নীলফামারীতে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

বিল মেটাতে না পারায় বাচ্চা বিক্রির চাপ, ক্লিনিককে জরিমানা

আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধের কর্মসূচি প্রত্যাহার

তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে বাধা দিতে গিয়ে চেয়ারম্যানসহ আহত ২০, পুলিশের গাড়ি ভাঙচুর

সৈয়দপুরে সাবেক ছাত্রলীগ সভাপতির স্ত্রীর লাশ উদ্ধার

নীলফামারীতে টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া যুবদল নেতা বহিষ্কার

নীলফামারীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

নীলফামারীতে তিস্তা নদীর পাথর উত্তোলন, গ্রেপ্তার ৫

মিরপুরে অগ্নিকাণ্ড: নীলফামারীতে অনন্যার জন্য কাঁদছেন স্বজনেরা