হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

নীলফামারী প্রতিনিধি

তিস্তা ব্যারাজ। ছবি: সংগৃহীত

উজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। আজ শনিবার সকাল ৬টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বেলা ৩টায় কিছুটা কমে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে এই মুহূর্তে বন্যার কোনো সম্ভাবনা নেই বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, উজানের ঢলে আজ সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর কিছুটা কমে সকাল ৯টা থেকে দুপুর ১২ট পর্যন্ত ১৩ সেন্টিমিটার এবং বেলা ৩টায় ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৬টায় ওই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। সেখানে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

তিস্তার পানি বৃদ্ধির ফলে বন্যার শঙ্কায় রয়েছে তিস্তাপারের নিম্নাঞ্চলের মানুষ। জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, পানি বৃদ্ধি পেয়ে তিস্তাপারের নিম্নাঞ্চলে পানি বাড়ছে। তবে এখনো চরাঞ্চলের বাড়িঘরে পানি ওঠেনি। যেকোনো সময় পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যার শঙ্কায় রয়েছে মানুষ।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আজ সকাল ৬টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বেলা ৩টায় বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হলেও এই মুহূর্তে বন্যার আশঙ্কা নেই।

দ্রুততম সময়ে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পানিসম্পদমন্ত্রী

ডিমলায় সড়কে ব্যবসায়ীকে পিটিয়ে ২০ লাখ টাকা ছিনতাই

সৈয়দপুরে ব্যবসায়ীদের সঙ্গে পৌর কর্মচারীদের সংঘর্ষ, আহত ৮

সংসদে জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলায় দুঃখপ্রকাশ জামায়াত এমপির

তিস্তা সেচ ক্যানেল প্রকল্প: নানা অনিয়মে সুফল মিলছে না, ক্ষোভ

সৈয়দপুরে আফাজ উদ্দিন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে দেশীয় পাখি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

বৃদ্ধা মাকে হত্যা করে ঘরে পুঁতে রাখার অভিযোগ, ছেলে পলাতক

দুলাভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে হামলার শিকার শ্যালক, হাসপাতালে মৃত্যু