হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

ভাঙা প্রতিমা। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীতে কালীমন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারারপার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার এরফান আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার পোড়ার হাট আবাসনের বাসিন্দা মঈন খানের ছেলে। কালীমন্দিরের সভাপতি পঙ্কজ কুমার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গ্রামের নারীরা পূজা করতে গিয়ে মন্দিরের ভেতরে ওই যুবককে মূর্তিগুলো ভাঙচুর করতে দেখে চিৎকার করেন। তখন স্থানীয়রা যুবককে আটক করে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় মন্দির কমিটির সেক্রেটারি বিজয় চন্দ্র রায় নীলফামারী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহসান হাবীব আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোডে তথ্যবিভ্রাট, উদ্বেগে পরীক্ষার্থী-অভিভাবকেরা

চায়না জাল তৈরির কারখানায় অভিযান, ৪১ লাখ টাকা মূল্যের জাল জব্দ

মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের ধাক্কা, সাবেক সেনাসদস্য নিহত

সংবাদ সংগ্রহকালে চ্যানেল ওয়ানের প্রতিবেদকের ওপর চেয়ারম্যান বাহিনীর হামলা

নীলফামারীতে বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

দ্রুততম সময়ে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পানিসম্পদমন্ত্রী

ডিমলায় সড়কে ব্যবসায়ীকে পিটিয়ে ২০ লাখ টাকা ছিনতাই

সৈয়দপুরে ব্যবসায়ীদের সঙ্গে পৌর কর্মচারীদের সংঘর্ষ, আহত ৮

সংসদে জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলায় দুঃখপ্রকাশ জামায়াত এমপির

তিস্তা সেচ ক্যানেল প্রকল্প: নানা অনিয়মে সুফল মিলছে না, ক্ষোভ