হোম > সারা দেশ > নীলফামারী

এমন কোনো জায়গা নেই যেখানে উন্নয়নের কমতি রেখেছেন প্রধানমন্ত্রী: আসাদুজ্জামান নূর 

নীলফামারী প্রতিনিধি

দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন কোনো জায়গা নেই যেখানে উন্নয়নের কমতি রেখেছেন তিনি (প্রধানমন্ত্রী) বলে মন্তব্য করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

আজ সোমবার গণপূর্ত বিভাগ নীলফামারীর তত্ত্বাবধানে ৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত বীজ প্রত্যয়ন অফিসারের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সার্কিট হাউস সড়কে অবস্থিত নতুন এই তিনতলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এ কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘এমন কোনো জায়গা নেই যে যেখানে উন্নয়নের কমতি রেখেছেন। আমরা যেটা ভাবি না, তিনি সেটাও ভাবেন। কারণ, তিনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করছেন। এ কারণে এত উন্নয়নের সুফল ভোগ করছি আমরা।’

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন হাসিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক ড. এস এম আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, গণপূর্ত বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী তৌহিদুজ্জামান ও জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম বক্তব্য দেন।

জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, রংপুর বিভাগের মধ্যে তিনটি জেলায় এই ধরনের ভবন নির্মাণ হয়েছে। এই ভবনে বীজ গবেষণাগারও রয়েছে। ভবনটি হওয়ার ফলে সঠিক বীজ বিতরণ কিংবা কৃষকেরা সঠিক বীজ পাচ্ছেন কি না, সেটি নিশ্চয়তা পাওয়ার ক্ষেত্র বাড়ল এখন থেকে।

নীলফামারীতে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: আফরোজা খানম

নীলফামারীতে চোর চক্রের মূল হোতা গ্রেপ্তার, উদ্ধার ৩২ মোটরসাইকেল

ঝড়ে গাছের ডাল রেললাইনে: নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

নীলফামারীর সৈয়দপুর: রেলের জলাশয় ভরাট করে ‘প্লট বিক্রি’

নীলফামারীতে বীথি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পেট্রল ঢেলে আগুনে ঝলসে দেওয়ার ৭ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু

নীলফামারীতে কৃষক হত্যা মামলায় মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

সড়কে ১৫ বিদ্যুতের খুঁটি রেখে চলছে সংস্কার, দুর্ঘটনার শঙ্কা

সরকার উন্নয়নের ক্ষেত্রে চরম বৈষম্যমূলক আচরণ করছে: গোলাম পরওয়ার