হোম > সারা দেশ > নীলফামারী

চাকরি মেলায় আবেদন পড়েছে ৩ হাজার

নীলফামারী প্রতিনিধি

চাকরি মেলার উদ্বোধন। ছবি: সংগৃহীত

নীলফামারীতে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ওই মেলা হয়। সকাল ১০টার দিকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নিয়াজ ভূঁইয়া। এরপর বিকেল পর্যন্ত ওই মেলায় চাকরিদাতা ১০টি শিল্প প্রতিষ্ঠানে তিন হাজার আবেদন জমা পড়ে।

স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের অর্থায়নে মেলার আয়োজন করে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।

সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাসুদ রানা। বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, টিটিসির ইনস্ট্রাক্টর মশিউর রহমান, আব্দুল মতিন, রেজওয়ান হোসেন ও জব প্লেসমেন্ট কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ।

মেলায় অংশগ্রহণকারী চাকরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো, অভিজাত গ্রুপ, ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, আয়েশা আবেদ ফাউন্ডেশন, নীলসাগর গ্রুপ, উত্তরা সোয়েটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, সনিক বাংলাদেশ, সেভেন সেকশন লিমিটেড, স্মাইল আর্টস কোম্পানি লিমিটেড ও গোল্ড ম্যানুফ্যাকচার লিমিটেড।