হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

নীলফামারী প্রতিনিধি

উজানের ঢলে আর ভারী বর্ষণে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার দশমিক ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির প্রবাহের এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। 

ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার জানান, সন্ধ্যার পর থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি বাড়ছে। ফলে চরাঞ্চলের মানুষকে নিরাপদে সরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। 

শহীদুজ্জামান আরও বলেন, যেভাবে পানি বাড়ছে, এতে রাতের মধ্যে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তা ব্যারেজ ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌলা আজকের পত্রিকাকে বলেন, উজানের ঢলে আর ভারী বর্ষণে তিস্তার পানির প্রবাহ আজ (রোববার) বিকেলের পর থেকে বাড়ছে। 

সন্ধ্যা ৬টার দিকে এই পয়েন্টে তিস্তার পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৯৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১৭ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) নিচ দিয়ে প্রবাহিত হয়। 

এরপর সন্ধ্যা ৭টায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে দশমিক ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৮ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ব্যারেজের জলকপাট খুলে রেখে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানান তিনি। 

ডিমলা উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, নদীর চরাঞ্চলের বসবাসকারী মানুষকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট চরাঞ্চলের ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের এ পূর্বাভাস জানানো হয়েছে। এ জন্য চরাঞ্চলের মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নেওয়ার জন্য নৌকা প্রস্তুত রাখা হয়েছে।

সৈয়দপুরে আফাজ উদ্দিন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে দেশীয় পাখি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

বৃদ্ধা মাকে হত্যা করে ঘরে পুঁতে রাখার অভিযোগ, ছেলে পলাতক

দুলাভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে হামলার শিকার শ্যালক, হাসপাতালে মৃত্যু

নীলফামারীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার

নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, জরিমানা নামমাত্র

নীলফামারীতে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, বিক্রেতাদের কাছ থেকেও নেওয়া হচ্ছে চাঁদা

নীলফামারীতে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: আফরোজা খানম