হোম > সারা দেশ > নেত্রকোণা

আ.লীগ নিষিদ্ধের খুশিতে গরু জবাই করে খাওয়ালেন ‘শিশু বক্তা’ রফিকুল

নেত্রকোনা প্রতিনিধি

পূর্বধলায় গরু জবাই করে বিরিয়ানি খাওয়ালেন মাওলানা রফিকুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় নেত্রকোনার পূর্বধলায় গরু জবাই করে বিরিয়ানি খাওয়ালেন শিশু বক্তাখ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আজ রোববার বিকেলে উপজেলার লেটিরকান্দায় নিজের মাদ্রাসার সামনে এই গরু জবাই করেন তিনি।

এর আগে শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে রফিকুল ইসলাম মাদানী নিজের ফেসবুক আইডিতে ঘোষণা দেন গরু জবাই করে বিরিয়ানি খাওয়ানোর। তিনি লেখেন, ‘৫ মে রাতে নিরীহ হেফাজতের কর্মীদের ওপর গুলি চালিয়ে পরদিন অনেক জায়গায় আওয়ামী লীগ গরু জবাই করে তা উদ্‌যাপন করেছিল। সবার প্রতি আবেদন থাকবে, আসুন আমরাও ওদের নিষিদ্ধ হওয়া উদ্‌যাপন করি। আমি একটি গরু জবাই দেওয়ার নিয়ত করেছি ইনশা আল্লাহ।’

নিজের ঘোষণা অনুযায়ী গরু জবাই করেন। এরপর গোশত কেটে রান্না করা হয় বিরিয়ানি। মাদ্রাসার দেড় শ শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকাবাসীর জন্য সন্ধ্যার পর ভূরিভোজের আয়োজন করা হয়।

জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ‘সরকার খুনি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছে, এ জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আমরা চাই, এই ফ্যাসিস্টকে আইনিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত নিষিদ্ধ করতে হবে। খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করে ফাঁসি দিতে হবে।’

কেন্দুয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ইট বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয় নবজাতককে, ভেসে উঠলে লাশ উদ্ধার করে পুলিশ

আর্জেন্টিনার খেলার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে পিকআপে তোলার সময় হাজির পুলিশ

দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা

বড় ভাইকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, দুই ভাই গ্রেপ্তার

নেত্রকোনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

নেত্রকোনার মগড়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে সন্তানকে ফিরে পেল পরিবার