হোম > সারা দেশ > নেত্রকোণা

ছাগল খুঁজতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে আছিয়া খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের চণ্ডীগড় গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত নারী আছিয়া খাতুন চণ্ডীগড় গ্রামের বন্দে আলীর স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, আছিয়া খাতুন গরু-ছাগল লালন-পালন করতেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছাগল বাড়ি না আসায় তিনি এলাকায় খুঁজতে বের হন। একপর্যায়ে এলাকার বাঁশঝাড়ের নিচে হাঁসের খামারের বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আছিয়া খাতুন ৷ এদিকে রাত হয়ে যাচ্ছে কিন্তু আছিয়া খাতুন বাড়ি না আসায় তাঁর পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরিবারের লোকজন আছিয়া খাতুনকে বাঁশঝাড়ের নিচে হাঁসের খামারের তারের সঙ্গে পড়ে থাকতে দেখেন। তাঁরা সেখান থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আছিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে দুর্গাপুর থানার উপপরিদর্শক সৌরভ সাহা জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনার মগড়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে সন্তানকে ফিরে পেল পরিবার

নেত্রকোনার দুর্গাপুরে বন্য হাতির উপদ্রব ঠেকাতে সোলার স্ট্রিটলাইট

নেত্রকোনায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

সুপারিবাগানে ঢোকায় তিন ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বিয়ের বাড়ির কাজে ব্যস্ত সবাই, পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

কেন্দুয়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ভ্যাকসিন

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি ও স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হত্যা মামলার আসামি ৩০ বছর পর গ্রেপ্তার