হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় বিকাশকর্মী রিজন হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

নেত্রকোনা প্রতিনিধি

মিজানুর রহমান মানিক। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনায় বিকাশকর্মী রিজন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মিজানুর রহমান মানিক (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের মোক্তারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান মানিক সদর উপজেলার দুগিয়া চরপাড়া গ্রামের সোলায়মানের ছেলে।

আর হত্যার শিকার রিজন তালুকদার (২২) জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি জেলা সদরের বিকাশ অফিসে কর্মরত ছিলেন।

আজ সোমবার দুপুরে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাত দিনের রিমান্ড আবেদন করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ আগস্ট সকালে বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন রিজন। পরে ১২ আগস্ট সন্ধ্যার দিকে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদী থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পরদিন সদর থানায় হত্যা মামলা করেন তাঁর বাবা রফিকুল ইসলাম।

নেত্রকোনায় অবৈধভাবে মজুত করা ৩১০০ লিটার ডিজেল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পারিবারিক কলহে স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী

নেত্রকোনায় ৩ মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নেত্রকোনার হাওরে পাওয়া লাশের পরিচয় মিলেছে

নেত্রকোনায় হাওরের ধানখেতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম উঠে যাচ্ছে পিচ

নেত্রকোনায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, হাতের টানে উঠে যাচ্ছে পিচ

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর

নির্যাতনে স্ত্রীর আত্মহনন, স্বামী গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধে ভাতিজার ছোড়া ঢিলের আঘাতে চাচা নিহত