হোম > সারা দেশ > নেত্রকোনা

দুর্গাপুরে পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা

দুর্গাপুর প্রতিনিধি

শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে শফিকুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে তাঁকে কোপানো হয়। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আসামিদের ধরতে চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে।'

পুলিশের এসআই শফিকুল উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন। পথে ওই এলাকার বেশ কয়েকজন লোক তাঁকে লক্ষ্য করে অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পরে তাঁর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতালে নিহত এসআই শফিকুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারহানা আক্তার সুমি বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আমরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।’

সীমান্তে ১২ ভারতীয় গরুসহ আটক ২ চোরাকারবারি

কেন্দুয়ায় ২ মোটরসাইকেলের সংঘর্ষ, বাবা-ছেলে নিহত

শতবর্ষী ধর্মপল্লি থেকে চুরি হওয়া ৪০ কেজির সেই ঘণ্টা উদ্ধার

মামলা তুলে না নেওয়ায় বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, এলাকাছাড়া পরিবার

নেত্রকোনায় ২ অটোরিকশার প্রতিযোগিতায় প্রাণ গেল শিশুর

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুছাত্রী, সব সম্পদের বিনিময়ে মামলা থেকে মুক্তি চান মাদ্রাসাশিক্ষক

নেত্রকোনায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ আটক ৬

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ

নেত্রকোনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, আটক ৩