হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় শ্বশুরবাড়ি থেকে পপি আক্তার (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে পপির স্বামী সাদ্দাম হোসেন পলাতক।

পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে সাদ্দাম হোসেনের সঙ্গে পপি আক্তারের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর সাদ্দাম হোসেন জুয়াসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়লে সংসারে কলহ দেখা দেয়। এরপর আজ বুধবার ভোরে খালি বাড়িতে খাটের ওপর গৃহবধূ পপি আক্তারের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের গলায় কালো দাগ ছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, স্বামী সাদ্দাম হোসেন শ্বাসরোধে পপিকে হত্যা করে পালিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাশের সুরতহাল করা কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদি জানান, নিহত গৃহবধূ পপির গলায় অর্ধচন্দ্রাকৃতির কালো দাগ ছিল। মৃত্যুর কারণ নির্ণয়ে লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্গাপুরে অরুণ-হেনা দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

ভোরে মুখোশধারীরা জানতে চাইল দুবাইপ্রবাসীর ঠিকানা, পরক্ষণেই গুলি

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

‘মা, কেঁদো না, বাবা আকাশের স্টার হয়ে গেছে’—নিহত আলিফের স্ত্রীকে মেয়ে

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা ও দুর্গাপুরে মানববন্ধন

সাংবাদিক আলিফকে আগেও ‘হত্যাচেষ্টা’, খুনের দিন পোস্টে ‘গডফাদারের’ তথ্য প্রকাশের ইঙ্গিত

সাংবাদিক আলিফ হত্যা: ময়নাতদন্তে ৬ গুলির আঘাতের চিহ্ন, ভেদ করে বেরিয়েছে ৫টি

নেত্রকোনায় চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা