হোম > সারা দেশ > নেত্রকোণা

পুলিশ দেখে নেত্রকোনায় ট্রলার থেকে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

পুলিশের আটকের ভয়ে নেত্রকোনার কেন্দুয়ায় ট্রলারে জুয়ার আসর থেকে হাওরে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। তবে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এর আগে শুক্রবার উপজেলার কৈজানী হাওরে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ যুবকের নাম আবদুল হালিম (৩৫), তিনি উপজেলার ডাউকি গ্রামের আবদুল হামিদের ছেলে। 

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ হালিমের খোঁজের চেষ্টা অব্যাহত আছে।’ 

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ওই এলাকায় কৈজানি হাওরে ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) জুয়ার আসরের খবর পেয়ে কেন্দুয়া থানা-পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশ কয়েকজন জুয়াড়িকে আটকও করে। 

এক পর্যায় আটকের ভয়ে আবদুল হালিমসহ কয়েকজন ট্রলার থেকে হাওরে ঝাঁপ দেন। তবে অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ঘটনার পর থেকে হালিমের কোনো খোঁজ মিলছে না। 

খবর পেয়ে হালিমের খোঁজে তাঁর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গেলেও তাঁর কোনো সন্ধান পাননি। শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্দুয়া ফায়ার সার্ভিসের কর্মী ও ময়মনসিংহ থেকে আসা একটি ডুবুরি দল নিখোঁজ হালিমকে খুঁজে পাওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। 

নিখোঁজ হালিমের চাচা আজিজুল হক জানান, এলাকার আরও কয়েকজনের সঙ্গে হালিমও ওই ট্রলারে ছিল। তখন হালিমসহ তারাও নৌকা থেকে ঝাঁপ দেয়। তবে স্থানীয়দের সহায়তায় অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ঘটনার পর থেকে হালিম নিখোঁজ রয়েছে।’

দুর্গাপুরে অরুণ-হেনা দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

ভোরে মুখোশধারীরা জানতে চাইল দুবাইপ্রবাসীর ঠিকানা, পরক্ষণেই গুলি

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

‘মা, কেঁদো না, বাবা আকাশের স্টার হয়ে গেছে’—নিহত আলিফের স্ত্রীকে মেয়ে

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা ও দুর্গাপুরে মানববন্ধন

সাংবাদিক আলিফকে আগেও ‘হত্যাচেষ্টা’, খুনের দিন পোস্টে ‘গডফাদারের’ তথ্য প্রকাশের ইঙ্গিত

সাংবাদিক আলিফ হত্যা: ময়নাতদন্তে ৬ গুলির আঘাতের চিহ্ন, ভেদ করে বেরিয়েছে ৫টি

নেত্রকোনায় চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা