হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় পুকুর খননে বেড়িয়ে এল গ্রেনেড সদৃশ বস্তু 

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় মাছের খামারের জন্য পুকুর খোঁড়ার সময় গ্রেনেড সদৃশ একটি বস্তু বেরিয়ে এসেছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বস্তুটি পানিভর্তি বালতির মধ্যে রেখে স্থানীয়দের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেয়। 

গতকাল বুধবার দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের রামনগর গ্রামে ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার দলপা ইউনিয়নের রামনগর গ্রামের ইমরান খান বুধবার দুপুরে খননযন্ত্র দিয়ে মাছের খামারের জন্য পুকুর খনন করাচ্ছিলেন। খননের একপর্যায়ে গ্রেনেড সদৃশ একটি বস্তু বেরিয়ে আসে। এ নিয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটিকে পানিভর্তি বালতির মধ্যে রেখে স্থানীয়দের নিরাপদ দূরত্বে অবস্থান করতে নির্দেশ দেয়। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল এলে গ্রেনেড সদৃশ বস্তুটি আসলে কী, তা জানা যাবে।’

দুর্গাপুরে অরুণ-হেনা দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

ভোরে মুখোশধারীরা জানতে চাইল দুবাইপ্রবাসীর ঠিকানা, পরক্ষণেই গুলি

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

‘মা, কেঁদো না, বাবা আকাশের স্টার হয়ে গেছে’—নিহত আলিফের স্ত্রীকে মেয়ে

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা ও দুর্গাপুরে মানববন্ধন

সাংবাদিক আলিফকে আগেও ‘হত্যাচেষ্টা’, খুনের দিন পোস্টে ‘গডফাদারের’ তথ্য প্রকাশের ইঙ্গিত

সাংবাদিক আলিফ হত্যা: ময়নাতদন্তে ৬ গুলির আঘাতের চিহ্ন, ভেদ করে বেরিয়েছে ৫টি

নেত্রকোনায় চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা