হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়াকে সংবর্ধনা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক সেনাদের আক্রমণের সংবাদ বেতারবার্তার মাধ্যমে ছড়িয়ে দেওয়া ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসের তৎকালীন ওয়ারলেস অপারেটর ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার কেন্দুয়া প্রেসক্লাবে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবদুল ওয়াহাবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল, কেন্দুয়া থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডের বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, ইউপি চেয়ারম্যান এনামুল কবীর খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা খাতুন প্রমুখ।

সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফউদ্দিন ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রথম প্রতিরোধযুদ্ধে অংশ নেওয়ার বীরোচিত ভূমিকা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শাহজাহান মিয়া। পরে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, সংবর্ধিত সাবেক পুলিশ কর্মকর্তা মো, শাহজাহান মিয়ার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বাট্টা গ্রামে।

দুর্গাপুরে অরুণ-হেনা দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

ভোরে মুখোশধারীরা জানতে চাইল দুবাইপ্রবাসীর ঠিকানা, পরক্ষণেই গুলি

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

‘মা, কেঁদো না, বাবা আকাশের স্টার হয়ে গেছে’—নিহত আলিফের স্ত্রীকে মেয়ে

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা ও দুর্গাপুরে মানববন্ধন

সাংবাদিক আলিফকে আগেও ‘হত্যাচেষ্টা’, খুনের দিন পোস্টে ‘গডফাদারের’ তথ্য প্রকাশের ইঙ্গিত

সাংবাদিক আলিফ হত্যা: ময়নাতদন্তে ৬ গুলির আঘাতের চিহ্ন, ভেদ করে বেরিয়েছে ৫টি

নেত্রকোনায় চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা