হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি 

আহত ব্যবসায়ী আনিসুল হক চৌধুরী টিপু। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় আনিসুল হক চৌধুরী টিপু (৪৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছিনতাই করার অভিযোগ উঠেছে। আনিসুলের দাবি, তাঁর কাছে থাকা নগদ তিন লাখ টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে পৌরসভার সাউদপাড়া এলাকায়। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ব্যবসায়ী আনিসুল হক পৌরসভার মতির মোড় এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। রাত ১১টার দিকে সাউদপাড়ায় ছোটন মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর গতি রোধ করে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আনিসুলের মাথায় আঘাত করে এবং তাঁর কাছে থাকা বিকাশ লেনদেনের নগদ তিন লাখ টাকা ও প্রায় ২৫ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয় বাসিন্দারা আহত আনিসুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

ভুক্তভোগী ব্যবসায়ী আনিসুল বলেন, ‘এ ঘটনায় আমার বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। আমি সুষ্ঠু বিচার চাই।’

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। পাশাপাশি জড়িতদের আটকে চেষ্টা অব্যাহত রয়েছে।’

নেত্রকোনার আকস্মিক বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব, নেত্রকোনায় নির্বাচন অফিসের তিনজন চাকরিচ্যুত

রাতে কেনাকাটার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ, ভোরে পুকুরে মিলল বৃদ্ধের লাশ

নেত্রকোনায় সীমান্তবর্তী নদ-নদী দিয়ে ঢুকছে পাহাড়ি ঢল, প্লাবিত ৪০ গ্রাম

ঋণ কমাতে গিয়ে আসামি, গ্রেপ্তার আতঙ্কে কৃষকের মৃত্যু

দুর্গাপুরে ডিবি পুলিশ পরিচয়ে চাচার ঘরে ডাকাতি, আটক ৩

যুবককে স্টেশন থেকে পেটাতে পেটাতে নেওয়া হলো গ্রামে, বেঁধে রাখার পর গেল প্রাণ

খালিয়াজুরীতে ধনু নদ থেকে অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

মোবাইলে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখার সময় খালে পড়ে নিখোঁজ, দুদিন পর ভেসে উঠল লাশ