হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় নৌকার প্রচারে নায়ক জায়েদ খান

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের এমপি ও আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থনে প্রচারণা চালান ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। এ সময় তাঁকে দেখতে ভিড় জমান স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আজ বৃহস্পতিবার কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজার এলাকায় নৌকা প্রতীকের এ প্রচারণা চালান জায়েদ খান। তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে প্রচারপত্র বিলি করেন এবং তাঁদের কাছে এলাকার উন্নয়নে নৌকায় ভোট চান। এতে কিছু সময়ের জন্য এলাকার ভোটের প্রচারে যোগ হয় ভিন্ন মাত্রা।

এ সময় সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল, হাইকোর্টের আইনজীবী আবুল হাসনাত, ইউনিয়ন যুবলীগের সম্পাদক রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলা সদরেও প্রচারে অংশ নেন।

দুর্গাপুরে অরুণ-হেনা দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

ভোরে মুখোশধারীরা জানতে চাইল দুবাইপ্রবাসীর ঠিকানা, পরক্ষণেই গুলি

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

‘মা, কেঁদো না, বাবা আকাশের স্টার হয়ে গেছে’—নিহত আলিফের স্ত্রীকে মেয়ে

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা ও দুর্গাপুরে মানববন্ধন

সাংবাদিক আলিফকে আগেও ‘হত্যাচেষ্টা’, খুনের দিন পোস্টে ‘গডফাদারের’ তথ্য প্রকাশের ইঙ্গিত

সাংবাদিক আলিফ হত্যা: ময়নাতদন্তে ৬ গুলির আঘাতের চিহ্ন, ভেদ করে বেরিয়েছে ৫টি

নেত্রকোনায় চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা