হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগের ১৪ জন প্রার্থী 

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা ৩ (কেন্দুয়া–আটপাড়া) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর জমা দিয়েছেন ১৪ জন প্রার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ কমিটি ময়মনসিংহ বিভাগীয় সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আলমগীর কবির দোলন। 

যে ১৪ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তাঁরা হলেন— কেন্দুয়া আটপাড়া আসনের বর্তমান সংসদ সদস্য অসীম কুমার উকিল, সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, সাবেক সংসদ সদস্য মন্জ্ঞুর কাদের কোরাইশী, নূরুল ইসলাম, সামসুল কবির খান অ্যাডভোকেট আব্দুল মতিন, মিয়া মোহাম্মদ শফিক, কেশব রঞ্জন, হাজী খায়রুল ইসলাম, আলমগীর হাসান, আজেদা কানিজ, আমিরুল ইসলাম তুষার, ব্যারিস্টার জহুরুল ইসলাম, ও মিজানুর রহমান মিজান। 

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী নির্বাচন হবে ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১–৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নেত্রকোনায় কিশোরকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার

দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যা: আসামি অপূর্ব ১ দিনের রিমান্ডে

দুর্গাপুরে অরুণ-হেনা দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

ভোরে মুখোশধারীরা জানতে চাইল দুবাইপ্রবাসীর ঠিকানা, পরক্ষণেই গুলি

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

‘মা, কেঁদো না, বাবা আকাশের স্টার হয়ে গেছে’—নিহত আলিফের স্ত্রীকে মেয়ে

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা ও দুর্গাপুরে মানববন্ধন