হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

কৃষক হেলাল মিয়ার বাড়িতে লোকজনের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার সদর উপজেলায় হেলাল উদ্দিন (৫৮) নামের এক কৃষকের পা ও মুখ বাঁধা অবস্থায় গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নাড়িয়াপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত হেলালউদ্দিন সদর উপজেলার নাড়িয়াপাড়া গ্রামের মৃত আশরাফ আলী তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে হেলাল উদ্দিন তাঁর স্ত্রী বেদেনা আক্তারের সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন। ভোরে স্ত্রী ঘরের বাইরে শৌচাগারে যান। ফিরে এসে স্বামীর গলাকাটা লাশ দেখতে পান। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

স্ত্রী বেদেনা আক্তার বলেন, ‘ভোরে শৌচাগারে যেতে ঘরের বাইরে যাই। কিছুক্ষণ পরে ফিরে এসে তাঁকে (হেলাল) গলাকাটা অবস্থায় দেখতে পাই। এ সময় তাঁর পা ও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

নেত্রকোনা: বিএডিসির ভেজাল বীজে খেসারত দিচ্ছেন কৃষক

দায়িত্বশীলেরাই মামলার বাদী-সাক্ষী, আসামি হলেন ট্রাকচালক-হেলপার

নেত্রকোনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

নেত্রকোনায় পাচারকালে ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

বরফভর্তি বোতলের আঘাতে অচেতন স্কুলছাত্র: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে দুর্গাপুরের খামারগুলোতে

বরফভর্তি বোতলের আঘাতে অচেতন স্কুলছাত্র: শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

বরফ জমাট পানির বোতল দিয়ে স্কুলছাত্রের মাথায় শিক্ষকের আঘাত, মুহূর্তেই জ্ঞান হারাল ছাত্র

নেত্রকোনায় রাতে নিখোঁজ, পরদিন পুকুরে মিলল যুবকের লাশ

মামলা করায় ফের ভুক্তভোগীকে কুপিয়ে জখম, সন্ত্রাসী মানিক গ্রেপ্তার