হোম > সারা দেশ > নেত্রকোণা

কত মানুষের রগ কেটেছেন ভুলে গেছেন: বাবর

নেত্রকোনা প্রতিনিধি

মোহনগঞ্জ পৌর শিশুপার্কে বিএনপির নির্বাচনী সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘আমার নেত্রী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। তখন খুব কাছে থেকে দেখেছি। আপনারা কী করতে পারেন।’

আজ রোববার নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শহীদ আলী উছমান শিশুপার্কে এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আপনারা রগ কাটা ছাড়া কী চিনেন? মানুষ খুন করতে পারেন। কত মানুষ খুন করেছেন বলতে পারেন? কত মানুষের রগ কেটেছেন ভুলে গেছেন? আমি সে বিষয়ে বলতে চাই না, কখনো বলিনি। কিন্তু এখন আপনারা আমাকে দিয়ে বলাচ্ছেন।’

তিনি বলেন, ‘আরও অনেক খবর জানি। বেশি কথা বলাবেন না আমাকে দিয়ে, নইলে সব বলে দেব।’

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানকে আমি শ্রদ্ধা করি। এই গণ-অভ্যুত্থান না হলে আমি আজ এখানে আসতে পারতাম না, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত। তাই ’২৪-কে ভুলতে চাই না। তেমনি ’৭১-কেও আমরা অস্বীকার করতে পারি না, ’৭১ না হলে আমরা এই স্বাধীন দেশ এবং লাল-সবুজের পতাকা পেতাম না।’

লুৎফুজ্জামান বাবর আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। দেশে ও বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, ইমরান খান চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি রুখসানা কানিজ চৌধুরী পলমল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, জমিয়তে ওলামায়ে ইসলামের উপজেলা আহ্বায়ক মাওলানা মাছুম আহমেদ, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

ডিঙাপোতা হাওর: দেওরাজান নদের বুকে চরে গরু, চলে যান

নেত্রকোনায় ড্রেন থেকে অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

চুরি করতে গিয়ে দরজার ফাঁকে আটকে যায় যুবকের গলা, পরদিন লাশ উদ্ধার

ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারিসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়ে গেছে: বাণিজ্য উপদেষ্টা

অভিভাবক লাঞ্ছিত, দুই শিক্ষককে শোকজ

নেত্রকোনায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী