হোম > সারা দেশ > নেত্রকোণা

‘প্রধানমন্ত্রীকে নিয়ে’ ফেসবুকে পোস্ট, সাময়িক বরখাস্ত শিক্ষক

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নেত্রকোনার কেন্দুয়ায় মজলিশপুর উচ্চবিদ্যালয়ের এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।

আজ বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত শিক্ষকের নাম মো. মিজানুর রহমান। তিনি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন।

প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে ওই শিক্ষকের আইডিতে “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন” নিয়ে বিতর্কিত একটি পোস্ট দেখা যায়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেলে স্কুল ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে এ-সংক্রান্ত একটি চিঠিও ইস্যু করা হয়েছে। তবে সেটি এখনো তাঁর কাছে পৌঁছানো হয়নি।’

এ বিষয়ে শিক্ষক মিজানুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন ব্যস্ত। পরে বিস্তারিত বলব।’ এরপর তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।

দুর্গাপুরে অরুণ-হেনা দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

ভোরে মুখোশধারীরা জানতে চাইল দুবাইপ্রবাসীর ঠিকানা, পরক্ষণেই গুলি

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

‘মা, কেঁদো না, বাবা আকাশের স্টার হয়ে গেছে’—নিহত আলিফের স্ত্রীকে মেয়ে

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা ও দুর্গাপুরে মানববন্ধন

সাংবাদিক আলিফকে আগেও ‘হত্যাচেষ্টা’, খুনের দিন পোস্টে ‘গডফাদারের’ তথ্য প্রকাশের ইঙ্গিত

সাংবাদিক আলিফ হত্যা: ময়নাতদন্তে ৬ গুলির আঘাতের চিহ্ন, ভেদ করে বেরিয়েছে ৫টি

নেত্রকোনায় চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা