হোম > সারা দেশ > নেত্রকোনা

বঙ্গবন্ধু সম্পর্কে ফেসবুকে ‘আপত্তিকর মন্তব্য’, যুবকের বিরুদ্ধে মামলা

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

বঙ্গবন্ধুর খুনিদের বাহবা দিয়ে ফেসবুকে ‘আপত্তিকর তথ্য’ পোস্ট দেওয়ায় নেত্রকোনার বারহাট্টা থানায় মো. শামছুল হক (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ১৫ আগস্টে শামছুল হক তাঁর ফেসবুক আইডি থেকে ওই পোস্ট করেন। অভিযুক্ত যুবক উপজেলার ডেমুরা গ্রামের নতুন বাজার এলাকার নুরুল হকের ছেলে। 

উপজেলা যুব লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মো. শাহীনুর রহমান (৪৪) গতকাল বুধবার রাতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মো. শামছুল হককে ছাত্র শিবিরের কর্মী বলে উল্লেখ করা হয়। মামলায় আরও বলা হয়, গত ১৫ আগস্ট তাঁর ফেসবুক আইডি ‘Shamsul Haque’ থেকে জাতীয় শোক দিবস সম্পর্কে ‘আপত্তিকর মন্তব্য’ প্রকাশ করে। মামলার বাদী পক্ষের অভিযোগ পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে মানহানিকর তথ্য দেওয়া হয়েছে। 

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত শামছুল হক নারায়ণগঞ্জ এলাকায় বসবাস করেন বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

নেত্রকোনায় প্রায় ২২ লাখ টাকার মাদকসহ যুবক আটক

নেত্রকোনায় পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সাংবাদিক আলিফ হত্যা: সীমান্তের দুই গডফাদারের চক্ষুশূল

এনসিপির নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

‘আমার ছেলের হত্যাকারীদের বিচার দেখে যেতে চাই’

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার আশিকুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাংবাদিক আলিফ হত্যা: আরও একজন গ্রেপ্তার

মা-বাবার পর এবার বিধবাকে মারধরের অভিযোগে বহিষ্কার যুবদল নেতা

সাংবাদিক আলিফ হত্যার রহস্য উদ্‌ঘাটনের কাছাকাছি পুলিশ: ডিআইজি জাহিদুল

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে