হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে ১৪ মাস বয়সী এক শিশু মারা গেছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে এ ঘটনা ঘটে।   

শিশু হাবিবুর রহমান ত্বহা বড়খাপন গ্রামের আওলাদ মিয়া ও তানজিলা খাতুন দম্পতির ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, সকালে শিশুটির মা ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে ত্বহা বাড়ির পাশের একটি ছোট ডোবায় পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

কোটি টাকার কোকেনসহ গ্রেপ্তারের পর বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নেত্রকোনায় নকল মোড়কে সয়াবিন তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনায় ইয়াবাসহ যুবদল নেতা আটক

মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে যুবক নিহত

মদনে চাল কেলেঙ্কারি: দুই কর্মকর্তা বদলি, বহাল তবিয়তে জেলা খাদ্যনিয়ন্ত্রক

নেত্রকোনায় পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি

নেত্রকোনায় চাঁদাবাজির মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

৪২ কেজি ধান নিয়ে ৪০ কেজির দাম, দুর্গাপুরে ৪ ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনায় ধনু নদে ট্রলারে মিলল ভারতীয় মদ ও পণ্য, গ্রেপ্তার ৩

নেত্রকোনায় খাদ্যগুদামে মিলল অতিরিক্ত সাড়ে ৪৩ টন চাল, গুদাম সিলগালা