হোম > সারা দেশ > নেত্রকোণা

পুকুরে গোসল করতে নেমে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বজ্রপাতে আরজু মিয়া (২৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। 

আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাতবারুকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরজু ওই গ্রামের আবদুল হাইয়ের ছেলে। 

সান্দিকোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আরজু মিয়া বেলা ১১টার দিকে গরুর ঘাস কেটে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যান। এ সময় বৃষ্টির মধ্যে বজ্রপাতে তিনি আহত হন। পরে তাঁকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরজুকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। 

কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, ‘আমি এখন আরজু মিয়াদের বাড়িতে রয়েছি। বাড়ির সামনে পুকুরে গোসল করতে গেলে বজ্রপাতে আরজু মিয়া মারা যান।’

দুর্গাপুরে অরুণ-হেনা দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

ভোরে মুখোশধারীরা জানতে চাইল দুবাইপ্রবাসীর ঠিকানা, পরক্ষণেই গুলি

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

‘মা, কেঁদো না, বাবা আকাশের স্টার হয়ে গেছে’—নিহত আলিফের স্ত্রীকে মেয়ে

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা ও দুর্গাপুরে মানববন্ধন

সাংবাদিক আলিফকে আগেও ‘হত্যাচেষ্টা’, খুনের দিন পোস্টে ‘গডফাদারের’ তথ্য প্রকাশের ইঙ্গিত

সাংবাদিক আলিফ হত্যা: ময়নাতদন্তে ৬ গুলির আঘাতের চিহ্ন, ভেদ করে বেরিয়েছে ৫টি

নেত্রকোনায় চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা