হোম > সারা দেশ > নেত্রকোনা

বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় বিল থেকে আব্দুস সত্তার (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি গ্রামের মইরাতলা বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুস সত্তার কৈলাটি গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে মইরাতলা বিলে মাছের খইন দেখতে যান আব্দুস সত্তার। রাত ২টা বাজলেও ফিরে না আসায় পরিবার তাঁর খোঁজ শুরু করে। পরদিন সকালে পুলিশের উপস্থিতিতে বিলে নেমে খুঁজলে বিলের কাঁদামাটিতে পা আটকানো অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনায় প্রায় ২২ লাখ টাকার মাদকসহ যুবক আটক

নেত্রকোনায় পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সাংবাদিক আলিফ হত্যা: সীমান্তের দুই গডফাদারের চক্ষুশূল

এনসিপির নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

‘আমার ছেলের হত্যাকারীদের বিচার দেখে যেতে চাই’

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার আশিকুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাংবাদিক আলিফ হত্যা: আরও একজন গ্রেপ্তার

মা-বাবার পর এবার বিধবাকে মারধরের অভিযোগে বহিষ্কার যুবদল নেতা

সাংবাদিক আলিফ হত্যার রহস্য উদ্‌ঘাটনের কাছাকাছি পুলিশ: ডিআইজি জাহিদুল

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে