হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনার হাওর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙাপোতা হাওর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বরান্তর গ্রামের পাশে হাওরের বেড়িবাঁধ এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির শরীরে কালো রঙের টি-শার্ট পরিহিত ছিলো। আর নিম্নাংশে কোন প্যান্ট বা লুঙ্গি ছিলো না। বয়স ৪০-৪২ বছর বলে ধারণা পুলিশের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বরান্তর গ্রামের বেরিবাঁধের পাশে ওই লাশটি স্থানীয়রা দেখতে পায়। পরে খবর পেয়ে রাতে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

মোহনগঞ্জ থানার আওতাধীন আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতে হাওর থেকে ওই লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশের মাথার পেছনে সাদা দুইটি দাগ রয়েছে। এখনো পরিচয় সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, লাশের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে

আইনি লড়াইয়ে স্বপদে সেই চেয়ারম্যান, ইউএনও প্রত্যাহার

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অভিযানে হামলা, ডিবি পুলিশের ৬ সদস্য আহত

ফাঁকা বাড়িতে চোর: নিয়ে গেছে টাকা-স্বর্ণালংকার-ফ্রিজ, বাদ যায়নি থালা-বাসনও

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

এক ভোটের জন্য রেকর্ড করতে পারলেন না বাবর

নেত্রকোনা-২: লক্ষাধিক ভোটের ব্যবধানে ডা. আনোয়ারুল হক বিজয়ী

জীবনে কোনো দিন আবার ভোট দিতে পারব কল্পনাও করতে পারিনি: লুৎফুজ্জামান বাবর

ভোটারদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা আটক