হোম > সারা দেশ > নাটোর

মহাসড়কে উল্টে গেল নাইট্রোজেনবাহী ট্রাক, আহত ২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে নাইট্রোজেনবাহী একটি ট্রাক উল্টে গিয়ে চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস ছড়িয়ে পড়ায় আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা ও মহাসড়কের পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর তরমুজ পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন ট্রাকচালক সিদ্দিকুর রহমান (৬০), তিনি ঢাকার সাভার জিঞ্জিরা এলাকার বাসিন্দা এবং তাঁর সহকারী ময়মনসিংহের ভালুকা উপজেলার মৃত মফিজ উদ্দিনের ছেলে ফজলুর রহমান (৫৫)। তাঁদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে নাটোরগামী নাইট্রোজেনবাহী ট্রাকটি সড়কের খানাখন্দের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে ট্রাকের সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হলে গ্যাস নির্গত হতে শুরু করে। মুহূর্তের মধ্যে সাদা ঘন ধোঁয়ার মতো গ্যাস আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে স্থানীয়রা দূরে সরে যান এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। এ সময় কিছুক্ষণের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

মহাসড়কে উল্টে গেল নাইট্রোজেনবাহী ট্রাক, আতঙ্কে স্থানীয়রা

মধ্যরাতে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় টিকটকার তরুণী নিহত

বন্ধুত্বের টানে চীনা নাগরিক নাটোরের বড়াইগ্রামে

বর্ষায় ভরসা ডিঙি নৌকা, চলনবিলে তাই বেড়েছে কদর

সরকারি চিকিৎসক ক্লিনিকের মালিক, পায়ে অস্ত্রোপচারের পর ড্রিলের ফলা রেখেই করলেন সেলাই

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, ট্রাকচালকের সহকারী নিহত, আহত ১২ রুশ নাগরিক

গুরুদাসপুর পৌরসভা: বকেয়া কর ২ কোটি, বিপাকে কর্মচারীরা

লালপুরে ইটভাটার জন্য মাটি কাটায় ঝুঁকিতে বৈদ্যুতিক খুঁটি, পল্লী বিদ্যুতের মামলা

নাটোরের গুরুদাসপুরে সড়ক পাকা করার প্রতিশ্রুতিতে চাঁদা আদায় ওলামা দলের নেতার

লালপুরে এক দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে পুলিশ